A Message President, GB:
Celebrating Success Stories
গাজীপুর জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
কালিয়াকৈর ফাযিল (ডিগ্রী) মাদরাসা’র ওয়েব পোর্টালের শুভ
উদ্বোধন হওয়ায় আমি খুবই আনন্দিত। অত্র মাদরাসা কর্তৃপক্ষকে
জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৬০ খ্রিঃ প্রতিষ্ঠিত
শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় শিক্ষার প্রসারে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বায়নের এই যুগে এগিয়ে
যাওয়ার প্রধান উপায় হলো তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আর
এটিই হলো ডিজিটাল বাংলাদেশ গঠনে বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।
কালিয়াকৈর ফাযিল (ডিগ্রী) মাদরাসা‘র ওয়েব পোর্টাল উদ্বোধন হওয়ায় এই শিক্ষা প্রতিষ্ঠানটিও অগ্রযাত্রায় একধাপ এগিয়ে গেলো। আমি মাদরাসাটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।
....................
অতিরিক্ত জেলা প্রশাসক
ও
সভাপতি, গভর্নিং বডি
কালিয়াকৈর ফাযিল (ডিগ্রি)মাদরাসা