Kaliakair Fazil (Degree) Madrasah Home

About Us

রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত কালিয়াকৈর ফাযিল মাদরাসা, কালিয়াকৈর গাজীপুর, একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে অত্রএলাকার শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো বিতরণ করে আসছে। ক্রমবর্ধমান শিল্পাঞ্চল হিসাবে কালিয়াকৈর উপজেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নানা শ্রেণি পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। এই বিপুল জনগোষ্ঠির একটি বড় অংশ তাদের সন্তানদের লেখা-পড়ার জন্য অত্র প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল।

“কালিয়াকৈর ফাযিল (ডিগ্রি) মাদরাসা” একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের স্বাধীনতা পূর্ব সময়ে অত্র অঞ্চলের শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানোর লক্ষ্যে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ একটি মাদরাসা প্রতিষ্ঠার চিন্তাভাবনা করতে থাকেন। এই প্রেক্ষাপটে ১৯৬০ সালের ০১ জানুয়ারী তারিখে “কালিয়াকৈর ফাযিল (ডিগ্রি) মাদরাসা” প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠানটি জুনিয়র মাদরাসা হিসাবে স্বীকৃতি লাভ করে ০১ জানুয়ারী ১৯৭৬ খ্রিঃ স্মারক নং: ৩৩৪০ (৪) তারিখ-০৫/০১/১৯৭৭ খ্রিঃ। দাখিল মাদরাসা হিসাবে পাঠ্যক্রম পরিচালনার স্বীকৃতি লাভ করে ০১ জানুয়ারী ১৯৭৮ খ্রিঃ, স্মারক নং: ৪৭৪/ডি তারিখ-১৯/১২/১৯৭৮ খ্রিঃ, বিজ্ঞান শাখা খোলার অনুমতি লাভ করে ০১ জানুয়ারী ১৯৯০ খ্রিঃ স্মারক নং:১২০৩/৬ তারিখ-০৩/০৬/১৯৯০ খ্রিঃ, আলিম পর্যায়ের পাঠ্যক্রম পরিচালনার অনুমতি লাভ করে ০১ জুলাই ১৯৮৬ খ্রিঃ এবং স্বীকৃতি লাভ করে ০১ জুলাই ১৯৮৯ খ্রিঃ স্মারক নং: ১৮৮৭/৮ তারিখ-২৪/১০/১৯৮৯ খ্রিঃ এবং ফাযিল মাদ্রাসার অনুমতি লাভ করে ০১ জুলাই ১৯৯২ খ্রিঃ যার ১ম স্বীকৃতি লাভ করে ০১ জুলাই ১৯৯৪ খ্রিঃ স্মারক নং: ৫০৮/৫ তারিখ-১৬/০৩/১৯৯৫ খ্রিঃ। প্রতিষ্ঠানটির এমপিও কোড নং: ২৭০২০১২৩০১; বোর্ড প্রদত্ত কোড নং: ১১২৫০; ইআইআইএন নং: ১০৯১০৪; এফএসএসএপি প্রদত্ত কোড নং: ১০২৮৭৪২।

26 March Nawab Siraj-Ud-Dowla Government College

Committed to building
skilled, competent, and good citizens
in Bangladesh of future

Notice Board



SL NO.

Topics

Date

Action

1 জুলাই অভ্যূথ্থান দিবস উদযাপন উপলক্ষ্যে জরুরী বিজ্ঞপ্তি 04, AUG Monday 25 Download

Upcoming Events

Some Facts

  • 100% Tuition-free study facility for female students at the higher secondary level
  • At the undergraduate level, there are 4 years honors admission facilities in 13 subjects, Degree (pass), Degree (private) and CC courses available here.
  • Science Club, Debate Club, BNCC, Scouts and many other co-curricular activities are enhancing the innovative skills of our students, enabling them to face future challenges.
  • There are opportunities for postgraduate degrees in 10 subjects affiliated to the National University.

A Message from Our Principal:

Celebrating Success Stories

Professor Md. Abdul Alim

Principal

রাজধানী ঢাকা থেকে উত্তরে মাত্র ৪৭ কি.মি দূরত্বে ছায়াঘেরা, পাখি-ডাকা, বন-বনানীর এক নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা। এর দু’প্রান্ত দিয়ে বইছে বংশাই নদী ও তুরাগ নদীর দু’টি শাখা। কালিয়াকৈর বাজারের নিকট দু’টি নদীর মিলনস্থলে অবস্থিত আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কালিয়াকৈর ফাযিল (ডিগ্রি) মাদরাসা। মাদরাসাটি অত্র অঞ্চলের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান।
বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযু্ক্তির মাধ্যমে দ্রুততার সাথে নির্ভুলভাবে যে কোন কাজ অনায়াসে করা সম্ভব। কালিয়াকৈর ফাযিল (ডিগ্রি) মাদরাসা তাদের স্টেকহোল্ডারদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে তথ্য প্রযু্ক্তির ব্যবহারের গুরুত্ব বিবেচনা করে ওয়েব সাইট খুলেছে। সম্মানিত অভিভাবক ও প্রতিষ্ঠান সম্পর্কে জানতে আগ্রহী সুধীজন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এই ওয়েব সাইট ভিজিটের মধ্য দিয়ে মাদরাসাটির দৈনন্দিন কার্যাবলী, ফলাফল, নোটিশ, প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্যাদিসহ সার্বিক কর্মকাণ্ডের একটি সম্যক চিত্র উপলব্ধি করতে পারবেন। এর মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সকলকে আমাদের ওয়েব সাইট ভিজিটে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

মোঃ আব্দুল আলীম
অধ্যক্ষ
কালিয়াকৈর ফাযিল (ডিগ্রি)মাদরাসা
কালিয়াকৈর, গাজীপুর

Our Campus Our Culture

Find Us

Follow Us